প্রার্থিতা ফিরে পেতে কাদের সিদ্দিকীর আপিল

আপডেট : ১৬ অক্টোবর ২০১৫, ১৭:৩৪
 
টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী। শুক্রবার সকালে তার পক্ষে আইনজীবী রফিকুল ইসলাম নির্বাচন কমিশনে আপিল করেন।
 
রফিকুল ইসলাম জানান, মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কাদের সিদ্দিকীর সঙ্গে তার স্ত্রী নাসরিন সিদ্দিকীও আপিল করেছেন।
 
এ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঋণখেলাপি হওয়ায় মঙ্গলবার কাদের সিদ্দিকী, নাসরিন সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান। এছাড়া দলীয় মনোনয়নের পক্ষে যথাযথ প্রমাণপত্র না থাকায় জাতীয় পার্টির সৈয়দ মুশতাক হোসেন রতন ও ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলীমের মনোনয়নপত্রও বাতিল হয়।
 

২২ অক্টোবর প্রতীক বরাদ্দের পর শুরু হবে প্রচারণা। ভোটগ্রহণ হবে আগামী ১০ নভেম্বর।