ড্রোন ভূপাতিত করার দাবি তুরস্কের

আপডেট : ১৬ অক্টোবর ২০১৫, ১৮:২১
 
নিজেদের আকাশসীমায় প্রবেশ করায় 'অজ্ঞাত মানববিহীন' একটি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে তুরস্কের সেনাবাহিনী। তাদের দাবি, ড্রোনটি সিরিয়া থেকে তুরস্কে প্রবেশ করেছিল। খবর- রয়টার্সের।
 
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটন মনে করে বিমানটি রাশিয়ার তৈরি। তবে কোন ধরনের বিমান ভূপাতিত হওয়ার কথা অস্বীকার করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযান শেষ করে তাদের সব যুদ্ধ বিমানই নিরাপদে ঘাটিতে ফিরে এসেছে। আর ড্রোনগুলো পরিকল্পনামত কাজ করছে।
 
তুর্কি সেনাবাহিনীর দাবি, সিরিয়া থেকে ড্রোনটি তুর্কি আকাশসীমায় প্রবেশ করে ভেতরে অগ্রসর হচ্ছিল। ফিরে যেতে তিনবার সতর্ক করার পর টহল বিমানগুলো ড্রোনটিকে ভূপাতিত করে।