রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে শুক্রবার সকালে ইয়াবা ও ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা রেলপথ থানার পুলিশ (জিআরপি)। তারা হলেন—রিয়াজ ও ইমরান। যাত্রী সেজে তারা মাদক বহন করছিলেন।
জিআরপি থানার ওসি আবদুল মজিদ বলেন, ‘সিলেট থেকে আসা উপবন এক্সপ্রেসে যাত্রী হিসেবে আসেন রিয়াজ। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তার ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ২৯০ পিস ইয়াবা পাওয়া যায়। অন্য দিকে, সুন্দরবন প্রভাতী এক্সপ্রেসের যাত্রী ইমরানের কাছে পাওয়া যায় ১৫ বোতল ফেনসিডিল। তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।’
