রাজধানীর রূপনগরে শুক্রবার বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে রাসেল হোসেন সুজাত (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শুক্রবার রূপনগরে ১৩ নম্বর সড়কের ‘এ’ ব্লকে বিদুত্স্পৃষ্ট হয়ে সুজাতের মৃত্যু হয়েছে। রূপনগরে সুজাত তার অফিসের সামনে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন তিনি। এ সময় পাশের বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে ওপর থেকে একটি বিদ্যুতের তার ছিঁড়ে তার শরীরের পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।
