জয়পুরহাটে হেরোইনসহ আটক ২

আপডেট : ১৭ অক্টোবর ২০১৫, ১৩:৫৫
জয়পুরহাটে ঢাকাগামী হানিফ পরিবহনে তল্লাশি চালিয়ে হেরোইনসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে তাদের আটক করা হয়। 
 
জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. আল মামুন শিকদার জানান, ঢাকাগামী হানিফ পরিবহনটি জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গেটের সামনে পৌঁছলে র‌্যাব সদস্যরা তল্লাশি চালায়। এ সময় শহরের বিশ্বাসপাড়া মহল্লার হারুন অর রশিদের ছেলে আবু ইউসুফ আলী (৩৫) ও শেখপাড়া নতুনহাট মহল্লার মোকলেছুর রহমানের ছেলে রোকন হোসেন (৩৪) কে ৩০৮ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। 
 
এ ব্যাপারে জয়পুরহাট থানায় মামলা দায়েরসহ আসামিদের পুলিশে সোপর্দ করা হয়েছে।