রাজশাহী শিক্ষা স্কুল অ্যান্ড কলেজে ক্ষুদে বিজ্ঞানীদের মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী এ মেলায় শতাধিক ক্ষুদে বিজ্ঞানী ৪০টি প্রকল্প উপস্থাপন করে। এতে আয়োজক ওই প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ মো. ইব্রাহীম হোসেন সভাপতিত্ব করেন।
তিনি জানান, স্কুলের শিক্ষার্থীদের সুপ্ত উদ্ভাবন ক্ষমতা বিকাশে প্রতি বছর বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। এ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ইউনিয়ন ব্যাংকের এভিপি ও ম্যানেজার শহীদুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। এতে জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল আলম ফটিক বিশেষ অতিথি ছিলেন।
তিনি আরো জানান, অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনের প্রশংসা করেন। এ সময় প্রধান অতিথি ক্ষুদে বিজ্ঞানীদের সহযোগিতার আশ্বাস দেন।
