রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় মজিবর রহমান (৫০) নামের এক বৃদ্ধের বিষপান করে আত্মহত্যার দাবি করা হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়েছে। বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।
নিহতের স্ত্রী সুলতানা বেগমের দাবি—চকবাজারে তার স্বামীর একটি প্লাস্টিকপণ্যের দোকান রয়েছে। মজিবর সম্প্রতি দ্বিতীয় বিয়ে করায় সকালে সুলতানা বেগমের সঙ্গে বিবাদ হয়। এক পর্যায়ে রাগ করে সুলতানা বাড়ি থেকে বের হয়ে যান। ফিরে এসে জানতে পারেন, মজিবর বিষ পান করেছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। দুপর দেড়টার দিকে (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
