চট্টগ্রামের জেএমবি প্রধান গ্রেফতার

আপডেট : ১৭ অক্টোবর ২০১৫, ২১:২৩
চট্টগ্রামের জেএমবি প্রধান সংগঠক তিনটি হত্যা মামলার পলাতক আসামি মিনহাজুল আবেদিন সাজিদ (২০) টাঙ্গাইলের নাগরপুর উপজেলা থেকে গ্রেফতার হয়েছেন। তিনি চট্টগ্রামের মিরেরসরাই থানার মধ্য সোনাপার গ্রামের বাসিন্দা। এ সময় একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
 
শুক্রবার রাত দুইটার দিকে টাঙ্গাইলের নাগপুর উপজেলার চরাঞ্চল নাটাং গ্রামে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
 
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. আব্দুর রকিব খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।