ড্রপ ও সেভলনের উদ্যোগে বিশ্ব হাত ধোঁয়া দিবস

আপডেট : ১৭ অক্টোবর ২০১৫, ২১:৫৫
 
'স্বাস্থ্য পরিচর্যায় হাত বাড়াই' এই শ্লোগান নিয়ে বেসরকারি সংস্থা ড্রপ ও এসিআই গ্রুপের সেভলন পণ্যের আয়োজনে বিশ্ব হাত ধোঁয়া দিবস উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার ছয়টি কৌশল শেখানো হয়েছে।
 
শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী রাজধানীর শেওড়াপাড়াস্থ ড্রপ কেন্দ্রিয় কার্যালয়ের সম্মুখে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের (শাখা-৩) শিক্ষার্থীদের মধ্যে এ সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করে।
 
বিশ্ব হাত ধোঁয়া দিবস কর্মসূচির গুরুত্ব তুলে ধরে সেখানে অংশগ্রহণ করেন ড্রপ'র ম্যানেজার এইচআরটি অ্যান্ড এডমিন মো. হায়দার আলী খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সিনিয়র স্যোসাল ডেভেলপমেন্ট অফিসার লুৎফর রহমান, ড্রপ গবেষক মোহাম্মদ যোবায়ের হাসান, স্বাস্থ্যগ্রাম: ওয়াশ পরিবীক্ষণ প্রেক্ষিত প্রকল্পের কো-অর্ডিনেটর মো. আমীর খসরু, মো. দিদার উদ্দিন, স্প্রীং কর্মসূচীর কামরুন নাহার মিথুন, মিডিয়া ম্যানেজার আ হ ম ফয়সল প্রমূখ।
 
IMG0
অনুরূপভাবে বিশ্ব হাত ধোঁয়া দিবস উপলক্ষ্যে ড্রপ ও সেভলনের আয়োজনে সিরাজগঞ্জ সদর, ভূয়াপর (টাঙ্গাইল), কুলিয়ারচর (কিশোরগঞ্জ), বরগুনা সদর, রামগতি (লক্ষ্মীপুর) ও ফকিরহাট (বাগেরহাট) উপজেলার বিভিন্ন স্কুলে দিবসটি উদযাপন করা হয়।