কাল নীলফামারীতে পরিবহন ধর্মঘট

আপডেট : ১৭ অক্টোবর ২০১৫, ২২:৫৬
নীলফামারী জেলায় আগামীকাল রবিবার পরিবহন ধর্মঘট আহ্বান করেছে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
 
মহাসড়কে নসিমন-করিমন, থ্রি হুইলার চলাচল অবিলম্বে বন্ধ, শ্রমিকদের হয়রানি বন্ধসহ নানা দাবিতে শনিবার এ পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।
 
সন্ধ্যায় ধর্মঘটের সমর্থনে  সৈয়দপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
এতে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সড়ক সম্পাদক মমতাজ আলী, দপ্তর সম্পাদক এফাজ সরকার প্রমুখ বক্তব্য রাখেন জেলা ।