‘তাভেল্লা হত্যার পরিকল্পনাকারীরা শনাক্ত’

আপডেট : ১৮ অক্টোবর ২০১৫, ১৬:৫২


রাজধানী গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত ইতালির নাগরিক তাভেল্লা সিজারের হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

রবিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

তিনি বলেন, তদন্তের স্বার্থে এই মুহূর্তে পরিকল্পনাকারীদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। তদন্ত চলছে। তদন্তে তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২-এর ৯০ নম্বর সড়কের ফুটপাতে তাভেল্লা সিজারকে (৫০) গুলি করে হত্যা করা হয়।