শেষ হলো ১২তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০০:৩০

ইত্তেফাক রিপোর্ট

আনন্দমুখর পরিবেশে শেষ হলো ১২তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব। ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানকে সামনে রেখে চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ এ উত্সবের আয়োজন করে। গতকাল শুক্রবার কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে উত্সবে অংশগ্রহণকারী চলচ্চিত্র নির্মাতাদের সার্টিফিকেট প্রদান করেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। বিকালে বিজয়ীদের নাম ঘোষণা এবং তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ১২তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সবের বিজয়ীরা হলেন— শ্রেষ্ঠ চলচ্চিত্র (আন্তর্জাতিক): জো (মার্টা ক্রনিক) শ্রেষ্ঠ পরিচালক (আন্তর্জাতিক): মারইয়াম জাহরিমিমেহর (এন্ডলেস), শ্রেষ্ঠ ফিচার চলচ্চিত্র (আন্তর্জাতিক): তেসুয়া তোমিনা (ব্লু ওয়াইন্ড ব্লোজ) শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (আন্তর্জাতিক): স্পেস মন্টেন (ভিক্টর নোরস), ইয়াং ট্যালেন্ট পুরস্কার:সাম এনশেন্ট ট্রিজ (হাসনাত সোহান), সামাজিক চলচ্চিত্র পুরস্কার: বুমেরাং (ওয়াহিদ রাজ): শ্রেষ্ঠ চলচ্চিত্র (অনূর্ধ্ব ১৮): ১ম এলাইভনেস (আফ্রিদা মেহজাবিন) ২য় শ্রেষ্ঠ চলচ্চিত্র (অনূর্ধ্ব ১৮): আই অ্যাম হিজড়া গিভ মি সাম মানি (প্রকৃতি প্রযুক্তি তুষ্টি) ৩য় শ্রেষ্ঠ চলচ্চিত্র (অনূর্ধ্ব ১৮): সুপ্রভাত (প্রদিপ্ত সাহা এবং সাফি আহমেদ)। বিশেষ চলচ্চিত্র পুরস্কার (অনূর্ধ্ব ১৮): ফোরআর্ম (বায়জিদ আল মাহমুদ) বিশেষ চলচ্চিত্র পুরস্কার (অনূর্ধ্ব ১৮): মেটানইয়া (ইশমুম নাওয়ার)।

গতকাল প্রদর্শিত চলচ্চিত্রগুলো ছিল— ব্রাজিলের ‘টাফ কিডস’, ইরানের ‘কাদাম খায়ের’, ‘মাদার’, ‘কুর্দিশ’, ভারতের ‘বানারাসি জাসুস’।