আশুলিয়ায় ডাইং কারখানার গরম পানিতে ঝলসে গেলো ৫ শ্রমিক

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০০:৩০

ইত্তেফাক রিপোর্ট

সাভার উপজেলার আশুলিয়ায় একটি সুতা তৈরির কারখানায় কাজ করার সময় ডাইং মেশিনের গরম পানিতে ঝলসে গেছে ৫ শ্রমিকের শরীর। বৃহস্পতিবার রাত ১২টার দিকে জামগড়া এলাকার বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডমের পিছনে অবস্থিত ওয়ান থ্রেড এন্ড এক্সেসরিজ (বিডি) লিমিটেড নামক সুতা তৈরির কারখানায় এ ঘটনা ঘটে।

গরম পানিতে ঝলসে যাওয়া শ্রমিকরা হলো— কারখানার ডাইং ইনচার্জ মনির হোসেন ও মোঃ কালাম, ডাইং অপারেটর মোঃ রমজান, নুরু মিয়া, এবং সাজু। এদের মধ্যে মনির হোসেন এবং কালামকে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রমজান, নুরু ও সাজুর দগ্ধের পরিমাণ যথাক্রমে ৪৮, ৩৫ ও ৩০ শতাংশ বলে জানা গেছে।