কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয় (২২) তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর গুদারাঘাট এলাকা থেকে ঐ তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই ইয়াকুব এ তথ্য নিশ্চিত করে বলেন, তরুণীর পরনে ছিল হলুদ পায়জামা ও প্রিন্টের কামিজ। মরদেহ পচে যাওয়ায় আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
