গোবিন্দগঞ্জে অপহরণের ২ দিন পর রবিবার ভোরে ইয়ানুর শাহরিয়ার বাসিমের (৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে বাসিমের বাবা জাফিরুলের কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সাথি ও মিনহাজুল নামে দুই যুবককে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে—শুক্রবার সন্ধ্যায় উপজেলার বটতলি গ্রামের বাসিম নিখোঁজ হয়। থানায় এ ব্যাপারে ৩ জনকে আসামি করে মামলা করা হলে পুলিশ ওই গ্রামের সাথী ও মিনহাজুলকে আটক করে। রবিবার ভোরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির অদূরে একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
