আগামী ২০ অক্টোবর মঙ্গলবার, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক এমপি। বিশেষ অতিথি থাকবেন যমুনা টিভি‘র হেড অব নিউজ জাকারিয়া কাজল ও লক্ষীপুর জেলা ফাউণ্ডেশন এর চেয়ারম্যান সুলাইমান রুবেল।
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি নাসিমা আকতার সোমা এবং সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা আবুল কালাম আজাদ সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। সংগঠনটির পক্ষ থেকে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ।
