রাজধানীর রামপুরা এলাকায় থেকে ভেজাল ঔষধ প্রস্তুতের সরঞ্জামাদীসহ ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—মো. জিল্লুর রহমান, মো. রাসেল, মো. শিকু মিয়া, মো. রিয়াজ ও মো. হুমায়ুন সরদার।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্র জানিয়েছে—গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ভেজাল ঔষধ, রোলাক ট্যাবলেট, জিম্যাক্স ট্যাবলেট, মিক্সটার্ড ৩০ ইনসুলিন, পেথিডিন ইনজেকশনসহ ভেজাল ঔষধ প্রস্তুতের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
