শিবগঞ্জে জামায়াতের ১২ নারী কর্মী আটক

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২১:২৪

শিবগঞ্জে সোমবার রাতে জামায়াতের ১২ নারী কর্মীকে আটক করেছে পুলিশ। উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর কুমারপাড়া এলাকার কালুর বাড়ি থেকে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিকদার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোপন বৈঠক চলাকালীন জামায়াতের ১২ নারী কর্মীকে আটক করে। তারা সবাই একই এলাকার বাসিন্দা। রাতেই তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।