রাজধানীতে ইয়াবাসহ আটক ৩

আপডেট : ১৯ অক্টোবর ২০১৫, ১২:১০
রাজধানীর বংশাল ও আরমানিটোলায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় নারীসহ তিনজনকে আটক করা হয়। রবিবার দিবাগত রাত সোয়া ৮ টার দিকে এ অভিযান চালানো হয়।
 
ডিএনসি সূত্র জানায়- গুলশান, ডেমরা ও খিলগাঁও সার্কেল পৃথক অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করত বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।