রাজধানীতে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ গ্রেফতারকৃত সব নেতাকর্মীর মুক্তির দাবিতে লিফলেট বিতরণ করেছে ঢাকা মহানগর জামায়াত।
সোমবার সকালে রাজধানীর খিলক্ষেত, উত্তর খান, বিমানবন্দর, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, দক্ষিন খান, তেজগাঁও, মতিঝিল, আদাবর, তুরাগ, মিরপুর (পূর্ব), মিরপুর (পশ্চিম), রূপনগর, পল্লবী, ভাসানটেক, কামরাঙ্গীরচর, লালবাগ ও কলাবাগান এলাকার শতাধিক স্থানে জামায়াত নেতাকর্মীরা এ লিফলেট বিতরণ করেন বলে মহানগর জামায়াতের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
