ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে গতকাল শুক্রবার থেকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী ব্যাংকার এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা শুরু হয়েছে। আগামীকাল রবিবার পর্যন্ত এ সমাবেশ ও প্রদর্শনী মেলা চলবে। বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ (এসডিআই) তাদের নারী উদ্যোক্তাদের উত্পাদিত বিভিন্ন ধরনের পণ্য যেমন- ধামরাইয়ের ঐতিহ্যবাহী তামা কাসা পণ্য, বেডশিট, পিলোকভার, বালিশ, হাতের তৈরি জুয়েলারী, বাঁশ বেতের পণ্য, কাঠের শো পিস; নিরাপদ খাবার যেমন- মিষ্টি, ঘি, রসমালাই, চিড়া, আচার ইত্যাদি এবং নিরাপদ সবজি যেমন- টমেটো, লাউ, গোলআলু, রেড ক্যাবেজ, শীম, মিষ্টি কুমড়া, গাজর ইত্যাদি নিয়ে এ প্রদর্শনীতে অংশগ্রহণ করে। এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক জানান, বাংলাদেশ ব্যাংকের এ ধরনের আয়োজন নারী উদ্যোক্তাদের উত্সাহ বাড়াবে এবং নারীরা আর্থিকভাবে উপকৃত ও সমৃদ্ধ হবে। —প্রেস বিজ্ঞপ্তি
