চুনারুঘাটে দুই ডাকাত আটক

আপডেট : ১৯ অক্টোবর ২০১৫, ১৬:৩৫
হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে একই পাইপগান ও দেশিয় অস্ত্রসহ তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে। 
 
আটককৃতরা হচ্ছে- চুনারুঘাট উপজেলার হরিপুর গ্রামের আকল মিয়া ও বাহুবল উপজেলার মহাশয়ের বাজার গ্রামের এমরান মিয়া। 
 
চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।