‘রাফাল নথি চুরি হয়নি’

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০০:৩৮

ইত্তেফাক ডেস্ক

ভারতের অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল সুপ্রিম কোর্টকে দুই দিন আগে জানিয়েছিলেন, রাফাল নথি চুরি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে চুরি হয়ে গেছে। তবে বার্তা সংস্থা পিটিআইকে গতকাল তিনি বলেছেন, রাফাল নথি মন্ত্রণালয় থেকে চুরি হয়নি। তিনি বোঝাতে চেয়েছিলেন যে, বিরোধীরা গোপন নথির ফটোকপি জমা দিয়েছেন। উল্লেখ্য, নথি চুরি হওয়ার তথ্য দেওয়ার পর বিরোধীরা সরকারের কঠোর সমালোচনা করেছিলেন। -এনডিটিভি