''আগামীর বাংলাদেশ আজকের শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ' এ মন্ত্রকে লালন করে বর্তমান সরকার শিশুকল্যাণে কাজ করে যাচ্ছে।''
রবিবার ডেনমার্কে শেখ রাসেলের ৫১ তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিঙ্কন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা সভায় মুঠোফোনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ গনি বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, 'শেখ রাসেল বেঁচে থাকলে প্রধানমন্ত্রী আরেকজন সহযোদ্ধা পেতেন সোনার বাংলা বিনির্মাণে।'
এ সময় বক্তারা রাসেলের মত শিশুদের অধিকার নিশ্চিতকরণে শপথ নেন। IMG01বক্তারা আরো বলেন, 'আর্থ সামাজিক উন্নয়নের ফলে বাংলাদেশের প্রায় সব শিশু স্কুলে যাচ্ছে।'
এতে অন্যান্যের মধ্যে ডেনমার্ক আওয়ামী লীগের সহসভাপতি আ ন ম আরিফ খালেক, জামাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মানজুর আহমেদ লিমন, মোতালেব ভুইয়া, দপ্তর সম্পাদক হিল্লোল বড়ুয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, অভিবাসন বিষয়ক সম্পাদক আমির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
