মার্কিন বিমানমন্ত্রী পদত্যাগ করছেন

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০০:৪৭

 

ইত্তেফাক ডেস্ক

মার্কিন বিমানমন্ত্রী হিদার উইলসন পদত্যাগ করছেন। তবে তিনি কোনো চাপে পদত্যাগ করছেন না বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগের তালিকায় তিনি অনত্যম শীর্ষে আছেন। তিনি পদত্যাগপত্রও লিখেছেন। বার্তা সংস্থা রয়টার্স এই পদত্যাগপত্রটি পেয়েছে। এতে উইলসন বলেছেন, আমি গত দুই বছর ধরে মার্কিন বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে কাজ করছি। এজন্য আমি গর্বিত। আমরা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে কাজ করেছি।