শামীমার সন্তানের মৃত্যু

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০০:৪৮

 

ইত্তেফাক ডেস্ক

ব্রিটেন থেকে পালিয়ে সিরিয়া চলে যাওয়া ইসলামিক স্টেটের জিহাদি বধূ শামীমা বেগমের কিছুদিন আগে জন্মানো শিশু সন্তানটি সম্ভবত মারা গেছে বলে তার পরিবারের আইনজীবী জানিয়েছেন। তাসনিম আকুঞ্জি এক টুইট বার্তায় বলেছেন, তার কাছে জোরালো কিন্তু নিশ্চিত করা হয়নি এমন রিপোর্ট এসেছে যে শামীমা বেগমের প্রায় দুই সপ্তাহ বয়সী পুত্রসন্তানটির মৃত্যু হয়েছে। আকুঞ্জি শামীমা বেগমের পুত্রসন্তানকে ট্রিটিশ নাগরিক বলে উল্লেখ করেন। পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকার এক স্কুলের ছাত্রী শামীমা বেগম ২০১৫ সালে তার আরো দুই বান্ধবীসহ তুরস্ক হয়ে সিরিয়ায় পালিয়ে যান। সেখানে তিনি ডাচ বংশোদ্ভূত এক জিহাদিকে বিয়ে করেন এবং তাদের প্রথম দুটি সন্তানও এর আগেই মারা যায়। -বিবিসি