শুটিং চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের সিসিইউতে আছেন চিত্রনায়ক রিয়াজ। সোমবার সন্ধ্যা ৭টায় বুকে ব্যথা অনুভব করেন তিনি। এ সময় মেহের আফরোজ শাওন পরিচালিত 'কৃষ্ণপক্ষ' চলচ্চিত্রের শুটিং স্পটে ছিলেন তিন। প্রতক্ষ্যদর্শীরা জানায়, হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন রিয়াজ।
শুটিং স্পট থেকে একজন জানান, শুটিংয়ের মধ্যে হঠাৎ করে তিনি বুকে ব্যাথা অনুভব করেন । তাৎক্ষণিকভাবে তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, জনপ্রিয় এ নায়ক ইচ্ছকৃতভাবেই দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে সরে ছিলেন। সম্প্রতি হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রটিতে চিত্রনায়িকা মাহিয়া মাহির বিপরীতে অভিনয়ের মাধ্যমে ফের ছন্দে ফেরেন রিয়াজ।
