চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের সাত কর্মীসহ ১২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতভর এই অভিযান চালানো হয়। এ সময় ২টি রামদা, ২টি ছুরি ও ৯৮লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে নিয়মিত মামলার ২৮ ,ওয়ারেন্টভুক্ত ৮৫ এবং সাতকানিয়া উপজেলা থেকে জামায়াতের সাত কর্মীসহ মোট ১২০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হবে।
