প্রস্তুতি ম্যাচে হারলো ‘এ’ দল

আপডেট : ২০ অক্টোবর ২০১৫, ১৫:৪৮
পরাজয় দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করলো বাংলাদেশ ‘এ’ দল। সফরের প্রথম ম্যাচে প্রিটোরিয়ার আইরিন ভিলেজার্স ক্রিকেট  ক্লাবের বিপক্ষে চার উইকেটে হেরেছে টাইগাররা।
 
আগে ব্যাট করতে নেমে  ‘এ’ দল ২৭২ রান করে। । এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে ২৭২ রান করে বাংলাদেশ ‘এ’ দল। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ বলে ৬৮ রান করেন ওপেনার রনি তালুকদার। তবে অন্য ওপেনার সৌম্য সরকার দুই অঙ্কের ঘরে যেতে ব্যর্থ হন। ওয়ান ডাউনে নামা লিটন কুমার দাশ ২৯ বলে ৩৯ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। তবে তিনি তার ইনিংসটি বড় করতে পারেন নি। অন্যদিকে ব্যর্থতার পরিচয় দেন অধিনায়ক শুভাগত হোম চৌধুরীও (৯ রান)। এদিকে এক পর্যায়ে দলের স্কোর স্বল্প হওয়ার সম্ভাবনা জাগলেও শেষ দিকে মিথুন আলীর ৩৩, মাহামুদুল হাসানের ৪৩ ও সাদমান ইসলামে ৩৮ এর কল্যানে সম্মান জনক স্কোর গড়ে সফরকারীরা। 
 
জবাবে ৪৮ ওভার তিন বলে জয়ের বন্দরে পৌঁছে যায় স্থানীয় ক্লাবটি। এস নাইড়ু ৬৫ ও আর মুনসামি ৮৪ রান করেন। আল আমিন হোসেন পাঁচ উইকেট নিলেও সেটা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না।  দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দল তিনটি ওয়ানডে ও একটি তিন দিনের ম্যাচ খেলবে। প্রতিটি ম্যাচই আইরিন ভিলেজার্স ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।