জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের তথ্য আহ্বান

আপডেট : ২২ অক্টোবর ২০১৫, ১৬:৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী যারা জাতীয় বিশ্ববিদ্যালয় বা এর অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়ন করে ডিগ্রিপ্রাপ্ত হয়েছেন তাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই হিসেবে রেজিস্ট্রেশন করার লক্ষ্যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এর Services মেনুর Student Login এ প্রবেশ করে Alumni Registration Form পূরণ সম্পন্ন করার জন্য এবং একইসঙ্গে আগামী ২০১৬ সালের শেষ দিকে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে যোগদান করতে ইচ্ছুক কিনা তাও ওই ফরমে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার একথা বলা হয়।