গাইবান্ধায় ২০ কেজি গান পাউডার, জিহাদী বই ও লিফলেটসহ আতিকুর রহমান (২৮) নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুর একটার দিকে গাইবান্ধা সার্ভার স্টেশনের পাশের একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক আতিকুর রহমান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শাহবাগ গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, সার্ভার স্টেশনের পাশে অবসরপ্রাপ্ত সেনা সদস্য রুস্তম আলীর বাসায় অভিযান চালিয়ে প্রায় ২০ কেজি গান পাউডার ও বেশকিছু জিহাদি বই ও লিফলেটসহ ঐ যুবককে আটক করা হয়।
