বিরামপুরে ফেনসিডিলসহ ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ১২:৫৪
বিরামপুর সীমান্ত এলাকা থেকে ২০০বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
 
জানা গেছে, ভারত থেকে ফেনসিডিলের চালান আসার গোপন সংবাদে এসআই জাহানুর রহমান টহল দল নিয়ে সীমান্তবর্তী বেণুপুর মাঠে আলু ক্ষেতে অবস্থান নেন। মঙ্গলবার রাতে ওই মেঠো পথ দিয়ে ফেনসিডিল নিয়ে একটি দল আসার সময় পুলিশ তাদের ধাওয়া করে। এসময় ২০০ বোতল ফেনসিডিলসহ কাটলা বাজারের মোতালেব হোসেন (৩২) ধরা পড়লেও অপর ৪-৫ জন পালিয়ে যায়। 
 
এ ব্যাপারে বিরামপুর থানায় মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুস সালাম জানান, পলাতক আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।