যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে গুলি করে হত্যা

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ১৬:৪০

 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক বাংলাদেশি কর্মীকে হত্যা করে দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার সকালে সেবরিং সিটির ৬২৯ এন রিজউড ড্রাইভের শেল ফুড মার্টে এ ঘটনা ঘটে।

 
নিহত মোশতাক আহমেদের (৬১) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। সাত মাস আগে মোশতাক ফ্লোরিডায় এসে ওই দোকানে কাজ নেন বলে সেন্ট্রাল ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান মিলন জানান।
 
মিলন বলেন, ‘এক কৃষ্ণাঙ্গ যুবক দোকানে ঢুকে অস্ত্রের মুখে নগদ অর্থ ছিনিয়ে নেয় এবং মোশতাককে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় পুলিশ মুশতাককে কাছাকাছি এক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কয়েকঘণ্টা পর তিনি মারা যান।’