যবিপ্রবি'র পরীক্ষায় প্রতি আসনে প্রতিযোগী ৪৬ জন

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ২০:৫৯

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের বিএসসি (সম্মান ও ইঞ্জিনিয়ারিং) ভর্তি পরীক্ষায় ৬৮০ আসনের বিপরীতে ৩০ হাজার ৯৪০ জন শিক্ষার্থী বিভিন্ন অনুষদে ভর্তির জন্য আবেদন করেছে। এ হিসেবে এবার প্রতি আসনের বিপরীতে ৪৬ জন শিক্ষার্থী প্রতিযোগীতা করবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক হায়াতুজ্জামান মুকুল এ তথ্য জানান।

তিনি আরো জানান, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৫ ও ১৭ ডিসেম্বর। অ ইউনিটে ১০ হাজার ৪৫৩ জন, ই ইউনিটে ৯ হাজার ৩৮৯ জন, ঈ ইউনিটে ৫ হাজার ৬৪৩ জন, উ ইউনিটে ২ হাজার ৪৪১ জন এবং ঊ ইউনিটে ৪৭৪ জন, ঋ ইউনিটে ২ হাজার ৫৪০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছে।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদনপত্র অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হয়।