নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসা নিয়ে বিরোধে গতকাল বিল্লাল হোসেন (৩০) নামে এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করার পর দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন।
সকালে ফতুল্লার নিশ্চিন্তপুর এলাকায় তাকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। নিহত বিল্লাল ফতুল্লার জেলপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে। মাদক ব্যবসায় বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ দাবি করলেও নিহতের পরিবার বলছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহতের বড় ভাই দুলাল হোসেন জানান, বিল্লাল নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত একটি কারখানায় ওয়েল্ডিং মিস্ত্রী হিসেবে কাজ করতেন।।
ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান খান বলেন, স্থানীয় মাদক ব্যবসায়ী মুক্তার গংদের সঙ্গে বিল্লালের মাদক ব্যবসা নিয়ে বিরোধ ছিল। এ ঘটনায় এখনো কেউ মামলা করেননি বলে ওসি জানান।
