মাগুরার পারনান্দুয়ালীয় মাইক্রোবাসের চাপায় আতিয়ার রহমান (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মুদি দোকান বন্ধ করে আতিয়ার রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
