লন্ডনে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর ওপর ফের হামলা

আপডেট : ২২ অক্টোবর ২০১৫, ২০:৪১


লন্ডনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর আবারো অতর্কিত হামলা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

স্থানীয় বুধবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ইয়র্ক হলে দুর্গাপূজা পরিদর্শন শেষে বাসায় ফেরার পথে তার ওপর এ হামলার ঘটনা ঘটে।

 

শামসুদ্দিন চৌধুরীর মেয়ে ফেইসবুকে এই হামলার ঘটনার বিবরণ দিয়ে একটি পোস্ট দিয়েছেন।

এর আগে ২০১২সালের ২৭জুন লন্ডনে তার বাড়ির সামনে হামলার শিকার হয়েছিলেন তিনি।