ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নবনির্বাচিত কমিটির অভিষেক গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আহ্বায়ক শহীদ ইসলাম পাপুল, যমুনা টিভির হেড অব নিউজ জাকারিয়া কাজল ও লক্ষ্মীপুর জেলা ফাউণ্ডেশনের চেয়ারম্যান সুলাইমান রুবেল।
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি নাছিমা আক্তার সোমার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওমর ফারুক, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি কেএম শহীদুল হক, সদস্য লাবিন রহমান প্রমুখ। অনুষ্ঠানে কুয়েত প্রবাসী, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আহ্বায়ক শহীদ ইসলাম পাপুল ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নেতাদের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন। -প্রেস বিজ্ঞপ্তি
