দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন আহ সেওং ডু

আপডেট : ২২ অক্টোবর ২০১৫, ২২:১২
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার নব নিযুক্ত রাষ্ট্রদূত আহ সেওং ডু আজ বৃহস্পতিবার রাতে পৌছাবেন। তিনি সদ্যবিদায়ী রাষ্ট্রদূত লি ইয়ুন-ইয়াংয়ের স্থলাভিষিক্ত হবেন।
 
রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের কাছে পরিচয়পত্র দাখিল করে বাংলাদেশে নিজের কূটনৈতিক মিশন শুরু করবেন। বাংলাদেশে নিযুক্ত হওয়ার আগে আফগানিস্তানে রাষ্ট্রদূত ও দুবাইয়ে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। নতুন দক্ষিণ কোরিয়ান রাষ্ট্রদূত সৌদি আরব, মিশর ও দুবাইয়ে কাজ করার সুবাদে তাকে মধ্যপ্রাচ্য বিষয়ক ইস্যুগুলোর বিশেষজ্ঞ হিসেবে অভিহিত করা হয়। এছাড়া তার ফিলিপাইন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও থাইল্যান্ডের দক্ষিণ কোরিয়া দূতাবাসে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।