রাজধানীর কদমতলীর দক্ষিণ ধনিয়ায় পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে শফি আহমেদ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়েছে। শফি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার আবুল খায়ের মোল্লার ছেলে। তিনি কাস্টমসের সিপাহী হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের স্ত্রী জেবিন আক্তার জানান, শফির সিগারেট খাওয়ার অভ্যাস ছিল। রাত আড়াইটার দিকে তিনি সিগারেট খেতে ছাদে যান। এ সময় অসাবধানে তিনি পড়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ঢামেক হাসপাতালের মর্গে আছে। এ ব্যাপারে কোনো মামলা হয়নি বলেও জানিয়েছেন তিনি।
