মারধরের পর বিবস্ত্র করে চিরে দেওয়া হল কিশোরীর শরীর

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৭:৪০

রাস্তায় একটি কিশোরীকে পিটিয়ে সম্পূর্ণ বিবস্ত্র করার পর তার শরীর ব্লেড দিয়ে চিরে দিয়েছে মাদকাসক্ত এক যুবক। বৃহস্পতিবার ভারতের হায়দ্রাবাদের গাঁধী নগর এলাকায় ঘটনাটি ঘটেছে।

দেশটির পুলিশ জানিয়েছে, ১৬ বছর বয়সী কিশোরীর চিৎকার শুনে পথচারীরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। পরে মাদকাসক্ত ওই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে তার বিরুদ্ধে ‘পস্কো’ আইনে মামলা দায়ের করা হয়।

আরো পড়ুন: ফেসবুকে বড় ধরনের পরিবর্তন আনছেন জাকারবার্গ

পুলিশ আরো জানান, হায়দ্রাবাদের যে এলাকায় এই ঘটনা ঘটেছে, সেখানে অনেকগুলো স্কুল, কলেজ রয়েছে। রয়েছে বেশ কয়েকটি ছাত্রাবাসও। ওই ছাত্রদের একাংশের সঙ্গে মেলামেশা ছিল মারধরের শিকার ওই কিশোরীর।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ছাত্রদের একাংশের মধ্যে মাদক সেবনের অভিযোগ অনেক দিনের। এর আগেও তারা এ ব্যাপারে বিভিন্ন ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন।

ইত্তেফাক/বিএএফ