খিলগাঁওয়ে তিন দিনব্যাপী শিশুমেলার উদ্বোধন

আপডেট : ২৩ অক্টোবর ২০১৫, ১৯:৪৪
রাজধানীর খিলগাঁওয়ের (তালতলা মার্কেটসংলগ্ন) ঢাকা মিশন স্কুলে শুরু হয়েছে তিন দিনব্যাপী শিশুমেলা। শুক্রবার সকালে এর উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য লায়ন প্রফেসর শামীম মিসির।
 
এ সময় উপস্থিত ছিলেন দেশ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ কে মিলন, ওয়াইড ভিশন কলেজের চেয়ারম্যান প্রফেসর ড. এম আবু জাফর, অধ্যক্ষ রিয়াজ লিটন ও আব্দুল মান্নান প্রমুখ। 
IMG0
মেলায় শিশুদের শিক্ষা উপকরণ, বিভিন্ন প্রজাতির পশু-পাখি, মাছ, হরেক রকম খেলার সামগ্রী, গ্রাম্য উপস্থাপনা, ডিজিটাল সিনেগ্রাউন্ড, বিভিন্ন প্রজাতির গাছসহ অনেক কিছুর আয়োজন রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত স্কুল ক্যাম্পাসে সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। শেষ হবে অাগামী রবিবার।