প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, ‘কাজের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন। তারপরেও এসব পুরস্কারে আমরা সন্তুষ্ট নই। শেখ হাসিনা নোবেল পুরস্কার পেলেই আমরা সন্তুষ্ট হব।’
শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যগাঁথা নিয়ে যুবলীগ আয়োজিত চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
নুরুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেত্রী নন, তিনি এখন বিশ্ব নেত্রী। ভেবে দেখেন শেখ হাসিনাবিহীন বাংলাদেশকে। শেখ হাসিনাবিহীন বাংলাদেশে মানুষ ঘুমাতে পারবে না। লাখ লাখ মানুষকে হত্যা করা হবে।’
