চুয়াডাঙ্গার জয়রামপুরে জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় ফরজান আলী (৫৫) নিহত হন। শনিবার সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে।
জানা যায়, জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই জমি মালিকের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন পাশে জমি মালিক ফরজান আলীকে হাসুয়া দিয়ে কোপ দেয়। ঘটনাস্থল ফরজান আলীর মৃত্যু হয়।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, 'ঘটনাস্থলে সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্য নিহতের লাশ চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। তার প্রতিপক্ষের লোকজন ঘরবাড়ি ছেড়ে স্বপরিবারে গাঁ-ঢাকা দিয়েছে।
