৬৯৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সড়ক হবে: কাদের

আপডেট : ২৪ অক্টোবর ২০১৫, ১৭:০৭
 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কক্সবাজার বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সীমান্ত এলাকায় ৬৯৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সড়ক নির্মাণ করা হবে। দ্রুত সময়ের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এই সীমান্ত সড়ক নির্মাণ করা হলে পর্যটন শিল্পের বিকাশ হবে।’
 

মন্ত্রী বলেন, এশিয়ান হাইওয়ের সাথে বাংলাদেশ সংযুক্ত হচ্ছে শিগগিরই। এ জন্য গুনধুমে ২ কিলোমিটার সড়ক নির্মাণের জন্য ৮২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এই মাসের মধ্যেই কাজ শুরু হবে। এর আগে মন্ত্রী ইনানী বড়খাল ও ছোটখালের উপর নির্মিত দুটি সেতু উদ্বোধন করেন। এ সময় সেনা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।