জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামীকাল ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। এবার প্রায় ২ হাজার সিটের বিপরীতে ২ লাখ ২৬ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
২৫ অক্টোবর ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল নয়টায় শুরু হবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়। বিস্তারিত: www.juniv.edu/admission ঠিকানায়।
