ফতুল্লায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আটক ১

আপডেট : ২৫ অক্টোবর ২০১৫, ০২:০২

নারায়ণগঞ্জের ফতুল্লায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে। গতকাল শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রী বাবা মায়ের সঙ্গে সদর উপজেলার ফতুল্লায় একটি বাসায় ভাড়া থাকে।তার বাবা-মা কাজে চলে গেলে বাড়িওয়ালার ভাই ও ভাড়াটিয়াসহ কয়েকজন স্কুলছাত্রীকে ঘুমের মধ্যে তুলে পাশের একটি ঘরে নিয়ে যায়।
সেখানে তাকে ধর্ষণ করা হয়। একপর্যায়ে ছাত্রীটির চিৎকারে পাশের বাড়ির লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করে।
স্থানীয় লোকজন সোহেল নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

ফতুল্লা মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।