নরসিংদীর শিবপুরে পূর্বপাড়া গ্রামের মো. মোরশেদ ড্রাইভারের ছেলে মো. রাশেল মিয়ার (১৮) মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টায় বাড়ির পাশে একটি রেইনট্রি থেকে পড়ে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গাছে উঠে ডাল কাটতে গিয়ে পা পিছলে পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
এ ব্যাপারে শিবপুর মডেল থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেন।
