চট্টগ্রামের লোহাগাড়ায় শনিবার বিকালে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্র ইমন নাথের (১৯) মৃত্যুর হয়েছে। তিনি উপজেলার উত্তর কলাউজান নিজতালুক এলাকার ডা. নারায়ণ চন্দ্র নাথের ছেলে এবং চট্টগ্রাম নগরীর ডা. জাগির হোসেন হোমিও কলেজের ২য় বর্ষের ছাত্র।
জানা যায়, ইমন প্রতিবেশীর বাড়িতে একটি নষ্ট সিলিং ফ্যানের কাজ করে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
