জন্মদিনের ট্রিট ফাঁকি

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৯:১৪

 

  তানভীর আহাম্মেদ

 

ফেসবুকের দুনিয়ায় কিভাবে জন্মদিনে বন্ধুদের ট্রিট নামক অত্যাচার থেকে বাঁচতে পারেন, তার অবৈধভাবে বৈধ উপায়—

 

v জন্মদিনের আগের দিন থেকে পর দিন পর্যন্ত ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট রাখতে পারেন। কিংবা ফেসবুকে নিজের জন্ম তারিখ Only সব করে রাখতে পারেন।

v বর্তমান যুগ ফেসবুকের যুগ। জন্মদিন এর খবর বন্ধুরা এইখান থেকেই নিয়ে থাকে। তাই জন্মদিন ফেব্রুয়ারির ২৯ তারিখ দিয়ে দিতে পারেন (অধিবর্ষ বছর হিসেবে)। তাহলে চার বছরের জন্য রক্ষা পেতে পারেন।

v জন্মদিনে যারা ট্রিট চাইবে বলে আপনি সন্দেহ করেন, তাদের কাছে জন্মদিনের আগে এমন জিনিস চাইতে পারেন যা তারা না দিতে পারে। তাহলে সেসব ব্যক্তিরা লজ্জায় আর ট্রিট চাইবে না।

v জন্মদিনের আগের রাত থেকে প্রচণ্ড রকমের অসুস্থতার স্ট্যাটাস ছড়াতে পারেন, অথবা বন্ধুদের ফোন দিয়েও বলতে পারেন। এই সময় লক্ষ রাখবেন আপনার গলার স্বর যাতে যথেষ্ট নরম হয়। সম্ভব হলে একটি টেস্টি হজমি প্যাকেট থেকে খুলে হাতে নিয়ে ছবিও দিতে পারেন।

v ফাঁকা মানিব্যাগে দুই তিনটা ১০-২০ টাকার নোট ঢুকিয়ে মানিব্যাগের করুন অবস্থা জানিয়ে ছবি পোস্ট করতে পারেন। তাহলে আর কেউ জোরপূর্বক ট্রিট চাইবে না।

v জন্মদিন পাল্টে কোন জাতীয় শোক দিবসের দিন দিতে পারেন, শোক দিবস উপলক্ষেও রক্ষা পেতে পারেন (যদি আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে থাকেন)

v জন্মদিনের দিন সকাল সকাল Travelling to স্ট্যাটাস দিতে পারেন, অন্তত একদিনের জন্য রক্ষা।